১৭/০২/২০২৬, ১৭:৪৩ অপরাহ্ণ
29 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৭:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে পিরোজপুর জেলা শিল্পকলা মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। প্রধান বক্তা ছিলেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ সিরাজুন্নবী মামুন।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতাউজ্জামান মাসুম, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি এবং জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিব খান।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের কল্যাণে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হবে বলেও তারা উল্লেখ করেন।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পড়ুন : পিরোজপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন