রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংকে প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মহাব্যবস্থাপক পদমর্যাদার এই পদে আবেদন করতে লাগবে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৫।
চাকরির বিবরণ
পদের নাম: প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা
পদমর্যাদা: মহাব্যবস্থাপক
পদসংখ্যা: ০১
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: প্রাথমিকভাবে ০২ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, প্রয়োগকৃত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান অথবা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (EEE) বিষয়ে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা, যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি আইসিটি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
প্রার্থীকে অবশ্যই স্বীকৃত/নিবন্ধিত কম্পিউটার সোসাইটির সদস্য বা সহযোগী সদস্য হতে হবে। প্রার্থীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) খাতে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৫ বছর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীকে ব্যাংকিং আইটি–সংক্রান্ত নীতি ও পরিকল্পনা, ফিন্যান্সিয়াল নেটওয়ার্ক ও অ্যাপ্লিকেশন, ফিন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম, সাইবার সিকিউরিটি, পেমেন্ট টেকনোলজি ইত্যাদিতে অভিজ্ঞ হতে হবে।
বয়সসীমা: ৩০ নভেম্বর ২০২৫ তারিখে সর্বনিম্ন বয়স ৫০ বছর হতে হবে।
বেতন ও সুবিধাদি: আলোচনা সাপেক্ষে।


