বিজ্ঞাপন

শপথ নিলেন ২১ বিচারপতি, অসুস্থ থাকায় একজন শপথ নেননি

আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন স্থায়ীভাবে নিয়োগ পাওয়া ২১ বিচারপতি। বুধবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তবে অসুস্থ থাকায় এদিন স্থায়ীভাবে নিয়োগ পাওয়া একজন বিচারপতি শপথ নেননি।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া হাইকোর্টের ২২ অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। তবে বাদ পড়েছেন বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে ২২ জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থায়ীভাবে নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন- বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান খালিদী, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. হামিদুর রহমান।

এছাড়াও অন্যরা হলেন- বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথীকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অক্টোবর ২৩ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। ওই ২৩ জনের মধ্যে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ রায় চৌধুরী ছিলেন। মঙ্গলবারের প্রজ্ঞাপনে তার নাম বাদ পড়লেও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে ৪৫ বছর বয়স হওয়ার পর স্থায়ী করা হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পড়ুন : ২২ জনকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি নিয়োগ, বাদ পড়েছেন বিএনপি নেতার ছেলে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন