22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ০:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে সিএনজিতে অগ্নিসংযোগ 

ঢাকা-নারায়ণগঞ্জ লিং রোড এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে একটি সিএনজিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি রাস্তার উপর দাঁড়িয়ে ছিল। হঠাৎ করেই একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি সিএনজিটিতে অগ্নিসংযোগ করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই পুরো সিএনজিটিতে আগুন ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, সিদ্ধিরগঞ্জের  জালকুড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের সামনে একটি সিএনজিতে অগ্নিসংযোগের খবর পেয়েছি। খবর পাওয়া মাত্রই পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, তিনি নিজেও বর্তমানে টহলে আছেন। নাশকতার আশঙ্কায় যেই স্থানগুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা আছে, সেই সব জায়গায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের কার্যক্রম জোরদার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন