রাঙামাটিতে বন্যপ্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিয়েছে বন বিভাগ। বুধবার (১২ নভেম্বর) জেলার বরকল উপজেলার বরুনাছড়ি এলাকায় বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত ২১টি পরিবারকে ক্ষতিপূরন দেয়া হয়।
পার্বত্য চট্রগ্রাম উত্তর বন বিভাগ আয়োজিত এ ক্ষতিপূরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বন বিভাগ রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার। এসময় প্রধান অতিথি বলেন, বন বিভাগ বন্যপ্রাণী ও মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসনে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া কেউ যদি বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত হন; তার পরিবারকে যথাসাধ্য ক্ষতিপূরণ দিয়ে আসছে।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহসহ বন বিভাগের এলিফ্যান্ট রেন্সপন্স টিমের (ইআরটি) সভাপতি ও সদস্য, এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
উত্তর বন বিভাগ সূত্র জানিয়েছে, অনুষ্ঠানে ক্ষতিপূরণ হিসেবে ২১টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৭ লাখ ৬৭ হাজার টাকা প্রদান করা হয়।
পড়ুন- সিলেটে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল বিজিবি
দেখুন- স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন: তাসনিম জারা


