বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আখাউড়ায় ফুটপাত দখল করে গণউপদ্রব, যুবকের ৭ দিনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সড়কবাজার এলাকায় ফুটপাত দখল করে গণউপদ্রব সৃষ্টি করার অভিযোগে মো. জনি মিয়া (২৪) নামের এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী রাবেয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত জনি মিয়া উপজেলার কল্যাণপুর গ্রামের মো. ইয়াসিন মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়কবাজার এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে জনি মিয়ার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

ইউএনও তাপসী রাবেয়া বলেন, যানজট নিরসন ও পথচারীদের দুর্ভোগ কমাতে ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করলে জরিমানার পাশাপাশি আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আখাউড়া পৌরশহরের সড়কবাজার এলাকায় দীর্ঘদিনের যানজট ও ফুটপাত দখলের সমস্যা কমাতে সম্প্রতি বেশ কিছু উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ফুটপাত ও সড়কের ওপর বসা হকার ও ব্যবসায়ীদের পৌরসভা কার্যালয়ের পাশে নির্ধারিত স্থানে পুনর্বাসন করা হয়েছে। পাশাপাশি সেখানে মোটরসাইকেল পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।

শহরের ব্যস্ততম সড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের পাশাপাশি আনসার সদস্যদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের এসব উদ্যোগের ফলে সড়কবাজার এলাকায় যানজট ও পথচারীদের দুর্ভোগ আগের তুলনায় কমেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করে এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। যানজট নিরসন ও শহরের শৃঙ্খলা ফেরাতে নেওয়া এসব পদক্ষেপের কারণে স্থানীয়ভাবে ইউএনও তাপসী রাবেয়ার উদ্যোগ নিয়ে প্রশংসা ও আলোচনা চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : জুড়ীতে ৫০ বিঘার খামারে মরল ২০ টন মাছ, বিষ প্রয়োগের অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন