বিজ্ঞাপন

ঝিনাইদহের হামদহে ট্রাকচাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহের হামদহে ট্রাকচাপায় স্বাধীন আহমেদ (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত স্বাধীন আহমেদ ঝিনাইদহ সদরের ছোট কামারকুন্ডু গ্রামের রওশন হোসেনের ছেলে। তিনি লাউদিয়া মশিউর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ (২য় বর্ষ) শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী শামসুর রহমান জানান, কলেজ পরীক্ষা শেষ করে স্বাধীন আহমেদ মোটরসাইকেল চালিয়ে ঝিনাইদহ শহরে আসছিলেন। হামদহ নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তার বাইকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে স্বাধীন বাইকসহ রাস্তায় ছিটকে পড়েন।
এ সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে এসে তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন স্বাধীনকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান টিটো তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পড়ুন- হুমায়ূন আহমেদ জন্মবার্ষিকীতে কেন্দুয়ার কুতুবপুরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দেখুন- বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভসহ বিভিন্ন সড়কে অগ্নি/সং/যোগ |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন