বিজ্ঞাপন

খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ টুর্নামেন্ট (সিজন-১) ও খাগড়াছড়ি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এসব টুর্নামেন্টের উদ্বোধন করের প্রধান অতিথি ২৯৮ নং সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহবায়ক মোঃ আনোয়ার সাদাত।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, বিশেষ করে নারী খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়ানো এবং খাগড়াছড়িতে ক্রীড়াঙ্গনের পরিবেশ আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এ আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং জাতীয় পর্যায়ে খাগড়াছড়ির প্রতিনিধিত্ব আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

পড়ুন:সোমবার এসএসসি ও সমমানের ফল, মোবাইলে জানবেন যেভাবে

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন