১১/০২/২০২৬, ২:৪৩ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ২:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুর-২ গাংনী আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি মনোনিত প্রার্থী পরির্বতন করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়নপত্র দেওয়ার দাবিতে গাংনীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে গাংনী উপজেলার বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু নেতৃত্বে বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীরা স্লোগান দেন “অবৈধ মনোনয়ন মানি না, মানবো না”, “অপ্রত্যাশিত মনোনয়ন বাতিল চাই”, “মিল্টন ভাইকে মনোনয়ন দিতে হবে, দিয়ে দাও।

বিক্ষোভ মিছিল শেষে জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৭ বছর যে নেতা আমাদের আগলে রেখেছে সেই জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দিলে আমাদের আন্দোলন বন্ধ হবে না, আগামীতে অবরোধসহ কঠোর কর্মসুচি দেওয়া হবে।

বিজ্ঞাপন

মেহেরপুর জেলার জনপ্রিয় নেতা জাভেদ মাসুদ মিল্টন। তাই দলের ও সাধারণ জনগণের স্বার্থে তাঁকেই মনোনয়ন দিতে হবে। জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দিলে এই আসনটি হারাবে বিএনপি।

বিক্ষোভ মিছিলে, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন, কাথুলী ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস ওয়াহেদ বেল্টু, ষোলটাকা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী বিক্ষোভে অংশগ্রহন করেন।

পড়ুন : গাংনীতে নবজাতক উদ্ধারে বীরত্ব: আনসার সদস্য হোসাইনকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন