বিজ্ঞাপন

২ দাবিতে বিচারকদের আল্টিমেটাম, দাবি না মানলে কলম বিরতি

দেশের প্রতিটি আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিয়োগসহ দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী রোববার (১৬ নভেম্বর) থেকে সারাদেশে একযোগে কলম বিরতির হুঁশিয়ারি দিয়েছেন বিচারকরা।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ নভেম্বর) অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

অন্য দাবিটি হলো—রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তায় অবহেলা, গ্রেপ্তার আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন ও অপেশাদার আচরণের জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

বিবৃতিতে বলা হয়েছে, রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসভবনে দুর্বৃত্তের নৃশংস ছুরিকাঘাতে তার ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) নিহত এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন। অ্যাসোসিয়েশন এই বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার তাওসিফের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

প্রকাশ্য দিবালোকে বিচারক পরিবারের ওপর এ লোমহর্ষক হামলার ঘটনায় পুরো বিচার বিভাগ স্তম্ভিত ও বাকরুদ্ধ—উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় সারাদেশের বিচারকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এতে আরও বলা হয়েছে, দেশের প্রতিটি আদালত/ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন ও গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট থেকে বারবার সরকারের কাছে পত্র পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেও বিচারক ও তাদের পরিবার অরক্ষিত ও নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন।

পড়ুন: সিলেট টেস্ট: ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন