গাজীপুরের কাশিমপুরে র্যাব-১-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে আনুমানিক ৮ লাখ টাকা মূল্যের ৩৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার দিবাগত রাতে কাশিমপুরের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান ফটকের সামনে র্যাব-১-এর একটি চেকপোস্ট পরিচালনার সময় তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. সাহাবুদ্দিন মিয়া (১৯) ও রাব্বি খলিফা (২২)।
র্যাব-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি মাদকের চালান জব্দ করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার দুই আসামি, উদ্ধারকৃত মাদক ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : নাগরিক টিভির সংবাদে সাড়া, ইসরাফিলের পরিবারের পাশে পলাশ ধর


