২২/০২/২০২৬, ১৯:২৮ অপরাহ্ণ
27.3 C
Dhaka
২২/০২/২০২৬, ১৯:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ খতিয়ে দেখতে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সহ তার স্ত্রী আইরিন মালবিকা মুনশি, তাদের মেয়ে তানিয়া অন্যন্যা মুনশি এবং তৃষা মুনশিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে তাদেরকে তলব করে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে সাবেক এই মন্ত্রীর পরিবারের সদস্যদের দুদক কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য নেওয়ার কথা রয়েছে।

এই বিষয়টি নিশ্চিত করেছে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি বলেন, সাবেক বাণিজ্যমন্ত্রীর পরিবারের বক্তব্য জানার জন্য অফিসিয়াল চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তারা হাজির হলে তাদের বক্তব্য ও বেশকিছু নথিপত্র চাওয়া হবে। অন্যদিকে টিপু মুনশি যেহেতু কারাগারে রয়েছেন, যেকোনো দিন গিয়ে তার বক্তব্য নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট রাতে গুলশানের এক বাসা থেকে টিপু মুনশিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রংপুরের এক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন