আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মী-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত থেকে সরকারবিরোধী আন্দোলন আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, ৫নং শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহা আমল সেপাই, একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কাজি বেলায়েত হোসেন, সদস্য আলো বিশ্বাস, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনি ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান লিটু, আশরাফুল ইসলাম সজল, ফাহিম মুন্তাসির, নেসার উদ্দিন শেখ, নেছারাবাদ উপজেলা থেকে আজিজুল হক নবিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক তপু রায়হান ও সদস্য সচিব মহাসিনন মিয়া।
সমাবেশে আরও যোগ দেন কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফিরোজ হাওলাদার ও সদস্য সচিব রাকিব তালুকদার, ভান্ডারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিলন, পিরোজপুর সদর উপজেলা সদস্য সচিব সাইফুল ইসলাম, পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদু, সদর উপজেলা সদস্য সচিব সাইদুল ইসলাম, আহসান দরানি, জিয়ানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা, এবং জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: পলাশ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকারের ‘স্বৈরাচারী আচরণ’ গণতন্ত্রকে বিপর্যস্ত করেছে। তারা বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে। বক্তারা আরও দাবি করেন, জনগণ ধানের শীষের পক্ষে এক হয়ে গেছে, তাই পিরোজপুরের প্রতিটি উপজেলায় বিএনপির প্রার্থীদের বিজয় সময়ের ব্যাপার মাত্র।
পড়ুন- বিএনপি’র কাছে বাংলাদেশ নিরাপদ না- শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
দেখুন- টাঙ্গাইলে ১৯ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে র্যাব |


