২৭/০২/২০২৬, ৩:১৬ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ৩:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভোলা–৩ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন।
শুক্রবার রাতে ভোলা–৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনের জন্য তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন। বিষয়টি তিনি দৈনিক দেশ বাণীকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন বলেন,
“ভোলা–৩ আসনে দলীয় প্রার্থী হতে মনোনয়নপত্র আমি নিজেই সংগ্রহ করেছি। দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার আশা করছি।
দীর্ঘ রাজনৈতিক ও সংগঠনভিত্তিক অভিজ্ঞতা

ইঞ্জিনিয়ার সালাউদ্দিন ২০০৮ সালের সাধারণ নির্বাচনে বিএনপি–জামায়াত জোটের একজন সক্রিয় কর্মী হিসেবে রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হন। পরে বরিশাল পলিটেকনিকে অধ্যয়নকালে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টেকনিক্যাল ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৪ সালে তিনি বরিশাল–ভোলা জেলা পলিটেকনিক্যাল ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। এরপর উচ্চশিক্ষার জন্য ঢাকায় এসে প্রাইম ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।

২০১৮ সালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের যুব বিভাগের শাহবাগ থানার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি জুলাই যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে নাগরিক রাজনীতিতে যুক্ত হয়ে এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক পদে দায়িত্ব পালন করছেন।
পারিবারিক পরিচয় ও সামাজিক শেকড়

ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিনের পিতার নাম হযরত আলী (নান্নু)।
গ্রামের বাড়ি ভোলা জেলার ৮নং ফরাজগঞ্জ ইউনিয়নের গোলাম কাদের মেম্বার বাড়ি।
চার ভাই–বোনের মধ্যে তিনি দ্বিতীয় এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান।

সাধারণ পরিবারের সন্তান হওয়ায় তিনি সাধারণ মানুষের সমস্যা ও কষ্টের প্রতি গভীর উপলব্ধি রেখেছেন বলেও উল্লেখ করেন।
ভোলা–৩ জনপদ সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি

নিজ জনপদের প্রতি আবেগ ও দায়িত্ববোধের কথা উল্লেখ করে ইঞ্জিনিয়ার সালাউদ্দিন বলেন,
“ভোলা–৩ আমার স্বজনদের জনপদ। মানুষের পাশে থাকার জন্য, বৃহত্তর পরিসরে জনসেবার লক্ষ্যেই আমি রাজনীতিতে এসেছি। জনস্বার্থই আমার সবচেয়ে বড় অঙ্গীকার।
বর্ষীয়ান নেতার প্রতি সম্মান
ভোলা–৩ আসনের বহুবারের নির্বাচিত সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার প্রতি তিনি সম্মান জানান।
তবে নতুন সময়ের নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

তার ভাষায়—
“পুরোনো অভিজ্ঞতা অবশ্যই মূল্যবান; তবে নতুন দিনের ভাবনা এবং পরিবর্তনের শক্তিও গুরুত্বপূর্ণ। ভোটের সিদ্ধান্ত জনগণের ওপরই ন্যস্ত থাকবে।”

জনগণের প্রতি বার্তা

ইঞ্জিনিয়ার সালাউদ্দিন বলেন—
“আমি দায় ও দরদের রাজনীতি করি। নির্বাচন–কেন্দ্রিক নয়, দীর্ঘমেয়াদে মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক আমি রক্ষা করতে চাই। আমার জন্য কোনো পরামর্শ থাকলে জানতে চাই। সবাই দোয়ায় রাখবেন।

পড়ুন- দিনাজপুরে আলিফ ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াড অ্যাওয়ার্ড প্রদান

দেখুন- আজকের বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন