সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী মনজুর রহমান বকুলের সমর্থনে নির্বাচনী জনসভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর রহমান বকুলের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার দিয়ার পাঁচিল এলাকার ব্রাহ্মণ-বয়ড়া ঈদগাহ মাঠে এ জনসভার আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

খোকশাবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুয়েল।

জনসভায় বক্তব্য রাখেন কবি মোহন রায়হান, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক মিলন সরকার, খোকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মেহেদী হাসান হৃদয়সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার উন্নয়ন, জনসাধারণের প্রত্যাশা পূরণ এবং ইউনিয়নবাসীর পাশে থেকে কাজ করার লক্ষ্যে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর রহমান বকুলের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন এবং তার নির্বাচনী কার্যক্রমে এলাকাবাসীকে পাশে থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী মনজুর রহমান বকুলের প্রতি সমর্থন জানান। পাশাপাশি আসন্ন নির্বাচনে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচনকে ঘিরে এ জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে নির্বাচনী আমেজ তৈরি হয়।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরে কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন