২৭/০২/২০২৬, ১৭:২৩ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৭:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইসলামপুরে শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির উদ্যোগে ৬শ পরিবারে খাদ্য সহায়তা

জামালপুরের ইসলামপুরে শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির উদ্যোগে ৬শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে ইসলামপুর জেজেকেএম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলহাজ্ব শওকত হাসান মিঞার নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী। স্থানীয় দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে এই সহায়তা বিতরণে তাদের মুখে আনন্দ ফুটে ওঠে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির ২ নং ওয়ার্ড শাখার সভাপতি রঞ্জু শাহ ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বারীধারার এ্যাসাট গ্রুপের এম,ডি জাহিদ হাসান জয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ জালাল সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম। বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এসময় ভার্চ্যুয়াল বক্তব্য রাখেন আলহাজ্ব শওকত হাসান মিঞা।

বক্তারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৩১ দফা বাস্তবায়ন এবং দরিদ্রদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। তারা বলেন, “কেউ যেন অনাহারে না থাকে—এজন্য আমাদের এই খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও বৃহত্তর আকারে এ কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।”

এছাড়াও বক্তারা স্থানীয় ও জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করার আহ্বান জানান।

পড়ুন: ভোলা–৩ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন

দেখুন: ভোলা-১ আসনে মনোনয়ন পেয়ে যা বললেন গোলাম নবী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন