বিজ্ঞাপন

গাজীপুরে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) তেলিপাড়া এলাকার সাগর সৈকত কনভেনশন সেন্টারে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।। এতে দেশ গঠনে রুকনদের সক্রিয় ভূমিকা, আদর্শিক দৃঢ়তা এবং ঐক্যবদ্ধ সাংগঠনিক অগ্রযাত্রার ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে, জেলা সেক্রেটারি শফি উদ্দিনের পরিচালনায় সম্মেলনটি সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মনজুরুল ইসলাম ভূইয়া। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ বিনির্মাণে ইসলামী মূল্যবোধ, ন্যায় ও জবাবদিহিতার ভিত্তিতে রুকনদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ইমান, দৃঢ়তা, নৈতিকতার ভিত্তিতে রুকনদের ঐক্যবদ্ধ থাকা এবং মাঠপর্যায়ে মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনকে আরও শক্তিশালী করে তোলাই হবে আগামীর প্রধান কাজ। আগামীর জাতীয় নির্বাচনে জনগণের আস্থা অর্জন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় অগ্রগতির জন্য রুকনদের ভূমিকা অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির আবদুল হাকিম, জেলা সহকারী সেক্রেটারি আনিছুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, দফতর সম্পাদক মোহাম্মদ আলী, আইন সম্পাদক মোখলেসুর রহমান খান, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মুজাহিদুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল জলিল আকন্দ, আইটি সম্পাদক নাজমুল ইসলামসহ বিভিন্ন থানা আমির ও দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, রুকনরা সংগঠনের মেরুদণ্ড, তাদের চরিত্র, আদর্শ, নিষ্ঠা এবং সাংগঠনিক দায়িত্বশীলতার ওপরই জামায়াতে ইসলামী অগ্রগতির পথ নির্ভর করে। তিনি বলেন, ন্যায়, সুশাসন, নৈতিকতার ভিত্তিতে সমাজ নির্মাণে রুকনদের কাজ করতে হবে জনগণের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে। তিনি রুকনদের ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের সেবা করার মাধ্যমে জনআস্থা আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

সম্মেলনে পুরো জেলার সাংগঠনিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী দিনের কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করা হয়, রুকনরা নব উদ্যমে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

পড়ুন: নওগাঁয় বৈদ্যুতিক মিটার চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

দেখুন: ভোলা-১ আসনে মনোনয়ন পেয়ে যা বললেন গোলাম নবী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন