বিজ্ঞাপন

দিনাজপুর আউলিয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় মোফাজ্জল হোসেন দুলাল

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আসনে প্রার্থী হয়েছেন। আগামী নির্বাচনে আউলিয়াপুর ইউনিয়ন থেকে দেশের যে কোন ইউনিয়নের থেকে সর্বোচ্চ ভোট দিয়ে যেন দেখাতে পারি দেশনেত্রী খালেদা জিয়াকে। কেননা এই ইউনিয়ন তিন জেলার মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় ইউনিয়ন।

বিজ্ঞাপন

তিনি মা-বোনদের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রতি আমাদের বিরাট আশা-আকাঙ্খা। বিএনপি সরকার গঠন করলে আপনাদের প্রত্যেককে ফ্যামিলি কার্ড দেয়া হবে। প্রত্যেক কাজে সহযোগি হিসেবে কাজ করবে এই ফ্যামিলি কার্ড।

বিকেলে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। বক্তব্যে কচি আগামীর বাংলাদেশকে সুরক্ষিত দেশ করার স্বার্থে নারীদের উন্নয়নসহ দিনাজপুরের সার্বিক উন্নয়নের জন্য দেশনেত্রী খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে জিতিয়ে আনার চেষ্টা করার আহ্বান জানান।

কর্মী সভায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু আনোয়ার সাদাত সাগরের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেলসহ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও য্গ্মু আহ্বায়কবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র য্গ্মু আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ।

পড়ুন: মাদারীপুরের ডিসি আফসানা বিলকিসকে পরিবর্তন

দেখুন: ভোলা-১ আসনে মনোনয়ন পেয়ে যা বললেন গোলাম নবী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন