২৪/০২/২০২৬, ১৮:৩০ অপরাহ্ণ
27.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৮:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সারাদেশে বিচারকদের কলমবিরতি কর্মসূচি প্রত্যাহার

দুই দফা দাবি পূরণের আশ্বাসে সারাদেশে কলমবিরতি পালনের কর্মসূচি প্রত্যাহার করেছে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। তবে রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় রোববার (১৬ নভেম্বর) সারাদেশে কালোব্যাজ ধারণ ও দোয়া মাহফিলের আয়োজন করবে সংগঠনটি।

বিজ্ঞাপন

গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আমাদের যৌক্তিক দাবির বিষয়ে আইন উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। আলোচনাসাপেক্ষে ঘোষিত কলমবিরতির কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি রোববার সারাদেশে বিচারকদের কালোব্যাজ ধারণ ও রাজশাহীর ঘটনায় সব আদালতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) দুই দফা দাবিতে সারাদেশের বিচারকেরা একযোগে কলমবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করেন। সেই সঙ্গে দেশের প্রতিটি আদালত, বিচারকদের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্ত করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল।

পড়ুন: হিরো আলমের জামিন, মুচলেকা মাত্র ২০০ টাকা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন