প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার অন্যতম জনপ্রিয় গান ‘দমা দম মাস্ত কালান্দার’। কোক স্টুডিও বাংলা প্ল্যাটফর্মে নতুন করে আসছে তাঁর এই গান। আজ গানটি কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
কোক স্টুডিও বাংলা সিজন-৩ শুরু থেকেই একের পর এক চমক দিয়ে আসছে। এ পর্যন্ত প্রকাশিত ৭টি গান দর্শক-শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এবার জনপ্রিয় এই প্ল্যাটফর্মে যুক্ত হলেন রুনা লায়লা।
শনিবার (১৬ নভেম্বর) অফিসিয়াল ফেসবুক পেজে রুনা লায়লার একটি ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছে কোক স্টুডিও বাংলা।
১৭ নভেম্বর গায়িকা পা রাখবেন ৭৩ বছরে। জন্মদিনের আগে দর্শকদের জন্য বড় উপহার নিয়ে হাজির হচ্ছেন তিনি। এই সুখবরে হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। একজন লিখেছেন, ‘এটা মহাকাব্যিক হতে চলেছে!’, অন্য একজন লিখেছেন, ‘অবশেষে কিংবদন্তি, যার জন্য আমি অপেক্ষা করছিলাম’।
পড়ুন- ‘নতুন কুঁড়ি’ ২০২৫ গানে বিজয়ী প্রেয়সী ও শুভমিতা
দেখুন- অন্তর্বর্তী সরকারের দেড় বছর, কী পেল আবু সাঈদের পরিবার?


