বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে নেছারাবাদে কৃষক দলের র‌্যালি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় উপজেলা কৃষক দল ও নেছারাবাদ পৌর জাতীতাবাদী কৃষক দলের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন এম পি এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) বিকেল ৪টায় নেছারাবাদ কলেজ মোড় থেকে র‌্যালিটি শুরু হয়। পরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মোড়ে এসে পথসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

র‌্যালিতে পাঁচশতাধিক নেতাকর্মী অংশ নেন। তাদের হাতে ছিল দলীয় ব্যানার, ফেস্টুন, কৃষক কার্ডের প্রতীক এবং সরকারের উন্নয়ন ও কৃষকবান্ধব বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানিয়ে লেখা প্ল্যাকার্ড। পুরো উপজেলা প্রাঙ্গণ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীরা কৃষি, গ্রামীণ উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিব খান এবং সাংগঠনিক সমপাদক মিজানুর রহমান শেখ। এছাড়া উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা কৃষক দলের সভাপতি সোহাগ হাওলাদার, সাধারণ সম্পাদক পিয়াশ আকন্দসহ জেলা, উপজেলা ও পৌর কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা বলেন, কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রতি সমর্থন ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা দেশের কৃষি খাতের টেকসই উন্নয়ন, কৃষকদের জীবনমান উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গৃহীত কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আয়োজকদের মতে, জাতীতাবাদী কৃষকদেলের অধিকার, উন্নয়ন এবং জাতীয় অগ্রগতির প্রশ্নে কৃষক দল অতীতের মতো ভবিষ্যতেও মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবে।

পড়ুন : বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান: প্রবাসীদের ভোগান্তি কমাতে আটক ৮২

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন