24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২১:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

“মাস্তি”-র প্রচারণার সময় বিপদের কথা বললেন বিবেক

টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘রোড’ সিনেমার শুটিং চলাকালীন ঘটে যাওয়া একটি ভয়াবহ দুর্ঘটনা, যা অল্পের জন্য তার প্রাণ বাঁচায়। সাম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে বিবেক জানান, শুটিংয়ের জন্য তারা বিকানের থেকে জয়সালমের যাচ্ছিলেন গভীর রাতে। সেই সময় তিনি ড্রাইভারকে অন্তত ১৫-২০ বার ধীরে গাড়ি চালাতে অনুরোধ করেছিলেন। বিবেক বলেন,“রাস্তাটা সুন্দর ছিল, কিন্তু রাত ছিল, দৃশ্যমানতা কম। তাই বারবার বলেছিলাম সাবধানে চালাতে। তিনি তখন গাড়ির সামনের সিটেই বসেছিলেন যা পরবর্তীতে তার কাছে জীবনের বড় সতর্কবার্তা হয়ে আসে।

বিজ্ঞাপন

হঠাৎ করেই ঘটে বিপদ। অন্ধকার রাস্তায় একটি উটগাড়ি হঠাৎ সামনে চলে আসে। উটগাড়ির লোহার রড সোজা গাড়ির উইন্ডশিল্ড ভেদ করে ঢুকে পড়ে। বিবেক বলেন, আমি সিটটা একটু পেছনে হেলিয়ে দিয়েছিলাম। যদি সিটটা সোজা থাকত, সেই রডগুলো সরাসরি আমার বুকে ঢুকে যেত। আমি এক ইঞ্চি দূরত্বে মৃত্যু দেখে ফেলেছিলাম। রডগুলো মাথার ওপর আটকে থাকায় তিনি কিছুক্ষণ নড়তেও পারেননি, তবে অলৌকিকভাবে অক্ষত ছিলেন।
বলিউড অভিনেতা বিবেক ওবেরয় বর্তমানে ব্যস্ত তার নতুন কমেডি সিনেমা ‘মাস্তিই ফোর’-এর প্রচারণায়।‘মাস্তি’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘মাস্তিই ফোর’ আবারও নিয়ে আসছে বিবেক, রিতেশ দেশমুখ ও আফতাব শিবদাসানি জুটিকে। হাস্যরস, বিশৃঙ্খলা ও পুরোনো স্মৃতির ফিরে আসা সব মিলিয়ে ছবিটি ২১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়।

পড়ুন- কোক স্টুডিও বাংলায় কিংবদন্তি রুনা লায়লা

দেখুন- ‘বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো, মাঠ আমার লাগবে’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন