গণভোটের গণরায় বাস্তবায়ন, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সিরাজগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য, সিরাজগঞ্জ জেলা শাখা।
শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকার মুক্তির সোপানে আয়োজিত সমাবেশে সংগঠনের জেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা গণভোটের গণরায় বাস্তবায়ন, আইনের শাসন প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মুক্তির সোপান থেকে বের হয়ে শহরের মুজিব সড়ক ও এসএস রোড প্রদক্ষিণ করে। পরে মিছিলটি মুক্তির সোপানে গিয়ে শেষ হয়।
এ সময় ১১ দলীয় ঐক্যের জেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
পড়ুন : পটিয়ায় ফোর এইচ গ্রুপের পাইপ চুরি, কেয়ারটেকারকে মারধরের অভিযোগ


