২৮/০২/২০২৬, ০:২৯ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৮/০২/২০২৬, ০:২৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে একজনের মৃত্যু, মোট ১৮জন

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু মহামারি রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে শহরের বাহিরেও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বেদেনা নামে এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ১৮ জন দাড়িয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু বিভাগের ইনচার্জ ডা. এমদাদ উল্লাহ খান বলেন, গতকাল ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন বেদেনা খাতুন। ডেঙ্গু শনাক্তের পাশাপাশি ডায়াবেটিস, হার্টসহ নানা রোগে ভুগছিলেন তিনি। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বর্তমানে ৯০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পুরুষ রোগী ৬৩, মহিলা ২০ জন ও ৭জন শিশু রয়েছে । চলতি বছরে এ নিয়ে ১৮ জন ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মমেক হাসপাতালে মারা গেছেন।

পড়ুন- মেহেরপুরে প্রধান শিক্ষকের অশ্লীলতা ফাঁসঃ স্থায়ী বহিষ্কারের দাবি শিক্ষার্থীদের

দেখুন- অন্তর্বর্তী সরকারের দেড় বছর, কী পেল আবু সাঈদের পরিবার?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন