বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে গুজব ও মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রচার করে অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করলেন রংপুর সদর-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সামসুজ্জামান সামু।
আজ (১৬ নভেম্বর) রোববার দুপুরে নগরীর চেম্বার অব কমার্সের হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব বলেন তিনি। আরো বলেন, মনোনীত হবার পর থেকে তা বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তি মূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে ।
ওবায়দুল কাদের ও বিপ্লব সরকারকে বিদেশে পালাতে সুযোগ করে দেয়ার মত যে সকল অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। এসব লেখালেখি করে তার সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেও মনে করেন তিনি।
পাশাপাশি তিনি বলেন যারা এসব রটাচ্ছেন তারা কেউ ধানের শীষের পক্ষে লোক নয় । বরং এর পিছনে কোন গুপ্ত সংগঠনের যোগাযোগ থাকতে পারে বলে মনে করেন তিনি।
একই সাথে তিনি বলেন রংপুরের মানুষ এখন অনেক সজাগ ও সচেতন হয়েছে এবং রংপুরের মানুষের প্রত্যাশা আগামী দিনে ধানের শীষ বিজয়ী হয়ে রংপুরের উন্নয়ন করবে। সুতরাং এসব মিথ্যা অপপ্রচার চালিয়ে রংপুরে বিএনপির অগ্রযাত্রাকে কেউ প্রতিরোধ করতে পারবেনা বলেও জানান তিনি।
পড়ুন- ভেন্টিলেটর ভেঙ্গে সরকারি বিদ্যালয়ের ফ্যান চুরি , তিন মাসে পাঁচবার হানা চোরচক্রের
দেখুন – প্রযুক্তির দৌড়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পাল্লা দিতে পারবে ইউরোপ?


