লেটে পৃথক স্থানে একটি অ্যাম্বুলেন্স ও একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় একদল দুর্বৃত্ত।
হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়—দুটি মোটরসাইকেলে করে পাঁচজন যুবক পার্কিং এলাকায় প্রবেশ করে মুহূর্তের মধ্যেই অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দ্রুত সটকে পড়ে। অগ্নিকাণ্ডে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
একই রাতে সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসেও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস রাত ৩টা ৫০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
অঘটনের পর রবিবার সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশকে টহল ও তল্লাশি চালাতে দেখা গেছে।
শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, সিসিটিভিতে পাঁচ যুবককে অ্যাম্বুলেন্সে আগুন দিতে দেখা গেছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জুনাইদ জানান, রাতভর দুই স্থানে আগুন নেভাতে কাজ করে তারা।
পড়ুন- সোনারগাঁয়ে বিদ্যালয়ের মালামাল বিক্রির ঘটনায় ঝাড়ু–জুতা মিছিল


