২৭/০২/২০২৬, ১৯:৪৪ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৯:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে পাওয়ার টিলার দুর্ঘটনায় শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার কারবালা মোড়ে পাওয়ার টিলার অতিক্রমের সময় চাকা খুলে গিয়ে টুলির নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার  (১৬ নভেম্বর) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতের নাম  মংলু (৬০)। তিনি মরদানা নয়াপাড়ার মৃত কসিমুদ্দীন উদ্দিনের ছেলে। ঘটনার সময় তিনি পাওয়ার টিলারের শ্রমিক হিসেবে পাওয়ার টিলারে  কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ বাজারগামী একটি পাওয়ার টিলার অন্য আরেকটি পাওয়ার টিলারকে অতিক্রম করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। এ সময়  পাওয়ার টিলারে অবস্থান করা মংলু ছিটকে পড়েন এবং বিচ্ছিন্ন চাকার সঙ্গে টুলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

পড়ুন- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

দেখুন- রাজনৈতিক অনিশ্চয়তা-অস্থিরতায় কমছে ক্রয়াদেশ! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন