২৭/০২/২০২৬, ১৭:৫৭ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৭:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে ৪৬ লাখ টাকার হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতীতে ব্যাগের ভেতর সেলাই করে ও পেয়ারার বস্তায় লুকিয়ে রাখা ৪৬০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

বিজ্ঞাপন

রোববার দুপুরে টাঙ্গাইল-১৪ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর কাওসার বাঁধন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত জানান। গ্রেপ্তারকৃত তোহর আলী (৬০) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোয়ব আলীর ছেলে।

উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূূল্য প্রায় ৪৬ লাখ টাকা।


কোম্পানী কমান্ডার কাওসার বাঁধন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় তোহর আলীকে সন্দেহ হলে র‌্যাব সদস্যরা তল্লাশি চালায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি মাদক বহনের কথা স্বীকার করেন। পরে তার ব্যাগের সেলাই করা অংশ থেকে চার পুঁড়িয়া হেরোইন এবং পেয়ারার বস্তা থেকে চারটি পলিথিন প্যাকেটে রাখা মোট ৪৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছেন।

পড়ুন- চাঁপাইনবাবগঞ্জে পাওয়ার টিলার দুর্ঘটনায় শ্রমিক নিহত

দেখুন- দেশটা এক ব্যক্তি বা দলের অধীনে থাকলে মুক্তি সম্ভব নয়: আখতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন