০২/০৩/২০২৬, ১৭:২৭ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৭:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি’র ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে নাচোলে রেলপথ অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে বিএনপি’র ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে নাচোলে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ নেতা কর্মীরা।

বিজ্ঞাপন

আজ রোববার সকালে নাচোল রেলস্টেশনে বিক্ষোভ করে তৃণমূল বিএনপি নেতা কর্মীরা। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি আটকে পড়ে। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে ট্রেনটি ছেড়ে যায়।

অবরোধকারীদের দাবি যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। আমিনুল ইসলাম এমপি থাকা কালীন বিএনপি নেতাকর্মীদের পাশে না থাকা সহ হত্যা মামলা হামলায় জড়ানোরও দাবি করা হয়। দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে আগামীতে কঠোর কর্মসূচীরও হুঁশিয়ারি দেন অবরোধকারীরা।

এতে উপস্থিত ছিলেন , নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু-তাহের খোকন, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহীমসহ অন্যরা।
এসময় রেল স্টেশনে আমিনুল ইসলামের সমর্থকরা জড়ো হয়ে পাল্টা স্লোগান দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পড়ুন- সাময়িক বহিষ্কার হলেন সেই অশ্লীল প্রধান শিক্ষক

দেখুন- গত ৫৩ বছর ধরে মাফিয়া ও গুন্ডা তন্ত্র চলছে: সামান্তা শারমিন |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন