বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। নির্বাচনকে বানচাল বা বিলম্বিত করতে বিভিন্ন চক্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, “বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর, তাই জনগণকে সজাগ থাকতে হবে।”
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে দাউদকান্দি পৌর এলাকায় শীষ প্রতীকের গণমিছিল শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, পিআর পদ্ধতিতে দলের এমপি হবে, জনগণের এমপি হবে না।”তাই ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
এদিকে মিছিলটি শহীদ রিফাত পার্ক থেকে শুরু হয়ে দোনারচর সড়ক হয়ে দাউদকান্দি বিশ্বরোড কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শেষ হয়। এতে দাউদকান্দি উপজেলা, পৌরসভা ও মেঘনা উপজেলার সকল ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রধান বক্তার বক্তৃতা দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
পড়ুন- পঞ্চগড়ে অধ্যক্ষ-উপাধ্যক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
দেখুন- চাক্তাই-খাতুনগঞ্জের বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম!


