২০/০২/২০২৬, ১৭:০৯ অপরাহ্ণ
32 C
Dhaka
২০/০২/২০২৬, ১৭:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল-সুপ্রিম কোর্ট এলাকায় সেনা মোতায়েন

শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনা মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ সোমবার (১৭ নভেম্বর) ভোর থেকে পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েন করতে দেখা যায়। গত শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনাসদরে এ সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়।

এর আগে এই মামলায় রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবারও সেনা মোতায়েন করতে চিঠি দেয়া হয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে। সেই অনুযায়ী সেনাও মোতায়েন করা হয়েছিল সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালে।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ।

পড়ুন: ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক আইজিপি মামুনকে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন