আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ (১৭ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে।
রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে, যা দেশের সব গণমাধ্যম পুনঃপ্রচার করতে পারবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সও রায় ঘোষণার অংশবিশেষ প্রদর্শন করবে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়েও বড় পর্দায় সরাসরি সম্প্রচার দেখানো হবে।
চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এ মামলার বিচারপ্রক্রিয়া সরাসরি দেখাতে ইতোমধ্যে ট্রাইব্যুনালে পৌঁছেছে বিটিভির বিশেষ টিম। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টার পর লাইভ সম্প্রচারের দায়িত্বপ্রাপ্ত টিম ট্রাইব্যুনাল গেটে পৌঁছায়। এ ছাড়া মূল ফটকের বাইরে অপেক্ষা করছেন দেশি-বিদেশি সংবাদমাধ্যমের সাংবাদিকরা।
আজ বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন।
রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, এপিবিএন ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন রয়েছে। তৎপর রয়েছেন গোয়েন্দা সংস্থার সদস্যরাও।
পড়ুন: শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল-সুপ্রিম কোর্ট এলাকায় সেনা মোতায়েন
আর/


