০২/০৩/২০২৬, ৫:৪১ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৫:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আজ রুনা লায়লার জন্মদিন

৭৩ বছর বয়সী এই সংগীতশিল্পীর আজ জন্মদিন। ৬০ বছরের বেশি সময়ের পেশাদার সংগীতজীবন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার। দীর্ঘ সংগীতজীবনে গান গেয়েছেন ১০ হাজারের বেশি।

বিজ্ঞাপন

এবারের জন্মদিন যথারীতি পারিবারিক আয়োজনেই উদযাপিত হবে বলে জানালেন গুণী এই সংগীতশিল্পী।

জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, এই সময়ে এসে মূলত পরিবারের সদস্যদের নিয়েই জন্মদিন উদযাপন করা হয়, এবারও যথারীতি তাই হবে। তবে দেখতে দেখতে তো জীবনের অনেকগুলো বছর পেরিয়ে এলো, বহু জন্মদিনের অনুষ্ঠানই হয়েছে। এরমধ্যে ছোটবেলার জন্মদিনগুলোই ছিল মনে রাখার মতো, বিশেষত মা নতুন জামা বানিয়ে দিতেন, মজার খাবার রান্না করতেন-এগুলোই বিশেষভাবে মনেপড়ে। সংগীত জীবনের চলার পথে দেখতে দেখতে ষাট বছরেরও বেশি সময় পেরিয়েছে। এই চলার পথে আমর বাবা মা, আমার বড় বোন দীনা লায়লাসহ পরিবারের সবার ভীষণ সাপোর্ট ছিল। তা না হলে এতদূর আসা সম্ভব ছিল না। হাজার হাজার গান করেছি, যখনই যে গান গাইতে গিয়েছি-মনে হয়েছে কঠিন গান, রেকর্ডিংয়ের সময়টা ছিল চ্যালেঞ্জিং তা যে ভাষারই হোক না কেন। সেই গান গেয়ে নতুন করে অনেক কিছু শিখেছি, নিজেকে আরও নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেছি। এই সময়ে এসেও আমি এই চ্যালেঞ্জটা নিতে ভালোবাসি। এর এটাও ভীষণ সত্যি, আমি এত এত মানুষের ভালোবাসা পেয়েছি যে কারণে আজ এতদূর আসতে পেরেছি।


বিগত বেশ কয়েকবছর যাবত রুনা লায়লার জন্মদিনকে ঘিরে এই প্রজন্মের শিল্পীদের বিশেষ বিশেষ কোনো পরিকল্পনা থাকে। কিন্তু এবার দেশের সার্বিক পরিস্থিতি এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয় বিবেচনায় বর্ণাঢ্য আয়োজন থেকে বিরত থাকলেন রুনা লায়লা।
এদিকে রুনা লায়লার জন্মদিন উপলক্ষে আজ প্রকাশ পাবে তাকে নিয়ে লেখা ‘মায়ার সিংহাসন’ উপন্যাস। আব্দুল্লাহ আল মুক্তাদিরের লেখা উপন্যাসটির উপজীব্য বাংলাদেশের জনসংস্কৃতিতে রুনা লায়লার আবির্ভাব, সংগ্রাম ও কিংবদন্তি শিল্পী হয়ে ওঠা। প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন।


রুনা লায়লা তার ৬০ বছরের সংগীত জীবনে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, উর্দু, সিন্ধি, ইংরেজিসহ মোট ১৮টি ভাষায় গান গেয়েছেন তিনি।

তার গাওয়া অন্যতম জনপ্রিয় গান ‘দমা দম মাস্ত কালান্দার’। নতুন করে গানটি তিনি গেয়েছেন কোক স্টুডিও বাংলা প্ল্যাটফর্মে। রবিবার কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে পাবে ‘দমা দম মাস্ত কালান্দার’ গানটি। কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই শোনা যাচ্ছিল নতুন এই সিজনে গাইবেন রুনা লায়লা। তবে এ বিষয়ে বরাবর চুপ ছিল কর্তৃপক্ষ। গতবছরই মূলত রুনা লায়লাই নিশ্চিত করেছিলেন কোক স্টুডিও বাংলায় তিনি গেয়েছেন। তবে কোন গানটি, তা জানাননি। অবশেষে, গত ১৪ নভেম্বর প্রকাশ করা হলো টিজার, আর রবিবার প্রকাশ পেল পুরো গান।

পড়ুন- ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ আখ্যা শাওনের

দেখুন-শেখ হাসিনার রায়ের পরে যা বললেন আখতার | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন