০২/০৩/২০২৬, ১৭:২৭ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৭:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার

চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোগরপাড়া থেকে সোনামসজিদ বিজিবি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

বিজ্ঞাপন

আজ সকালে (১৭ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটেলিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দেশের তরুন প্রজন্ম এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা ও করাল গ্রাস থেকে রক্ষায় বিজিবি সদস্যরা সীমান্তে সর্বদা সচেষ্ট অবস্থায় দায়িত্ব পালন করছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি’র আভিযান কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।

এছাড়া প্রতিবেশী দেশ থেকে যে কোন ধরনের মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সর্বদা সজাগ রয়েছে।

পড়ুন- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট আবু সাঈদের পরিবার

দেখুন- শেখ হাসিনার রায়ে আমরা সন্তুষ্ট: ফরহাদ | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন