এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রল বোমা হামলা ও আগুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার দিবাগত রাত ১২টার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় তার বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা ও খোদ এমপি নিজেই।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম লিখেছেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।”

এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও পোস্টে দাবি করা হয়েছে, আওয়ামী সন্ত্রাসীরা এই পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। কুষ্টিয়া জেলা এনসিপির সভাপতি জান্নাতুল ফেরদৌস টনি এবং সদস্য সচিব সুলতান মারুফ তালহা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সুলতান মারুফ তালহা এক প্রতিক্রিয়ায় বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির এক নেত্রীর ও এমপির বাড়িতে এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই সময়ের মধ্যে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটিই পুড়ে ছাই হয়ে গেছে এবং দুটি ছাগলও আগুনে মারা গেছে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

পড়ুন : সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ নিয়ে উত্তপ্ত সংসদ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন