বিজ্ঞাপন

পীরগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সংবাদ প্রকাশের পর ৫০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদী থেকে দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন একটি সংবাদ নাগরিক টিভি অনলাইনে প্রকাশের পর ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মিশিন জব্দ করেছে পীরগঞ্জ উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

আজ সোমবার দুপুরে “পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: হুমকির মুখে দুটি সরকারি ব্রীজ” এই শিরোনামে একটি সংবাদ নাগরিক টিভি অনলাইন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়। প্রকাশিত সংবাদটি প্রশাসনের দৃষ্টি গোচর হয়।

পরে বিকাল ৫টায় পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এন এম ইসফাঁকুল কবির সেই বালু মোহলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ৫০হাজার টাকা জরিমানা ও অবৈধ ড্রেজার মেশিনটি জব্দ করে।

বালু ইজারাদার শর্ত ভঙ্গ করে নাক্কটি ব্রীজ ও মাসালডাঙ্গি সরকারি ২টি বড় ব্রীজের পাশ থেকে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করছিল। এতে সরকারি ২টি ব্রীজ হুমকির মুখে পড়েছেল।

জানা গেছে, পীরগঞ্জ উপজেলার ২নং কোষারানীগঞ্জ ইউনিয়নে টাঙ্গন নদীতে ১৪৩২ বঙ্গাব্দ ও ৩০ শে চৈত্র পর্যন্ত ১ বছর মেয়াদে ১০.৮১ একর জমির বালু উত্তোলনের জন্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক নওগাঁ জেলার শিমলা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আলহাজ সিরাজুল ইসলাম ইজারা প্রদান করেন। ইজারা গ্রহণের পর থেকেই সিরাজুল ইসলাম তার ইজারা কৃত স্থানে বালু উত্তোলন না করে অবৈধ ভাবে নাকাটি হাট এলাকার নাকাটি সরকারি ব্রীজ সংলগ্ন এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে বলে সরেজমিন খোজ নিয়ে জানা গেছে।

অপরিকল্পিত ভাবে ব্রীজ ২টির নিচ থেকে বালু উত্তোলন করায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি ব্রীজ ২টি যে কোন সময় ধসে যেতে পারে বলে এলাকাবাসী মনে করেন।

এছাড়া ইজারাদার সিরাজুল ইসলাম তার ইজারা কৃত ১০.৮১ একর জমির সীমানা চৌহদ্দি নির্ণয় না করে তিনি সমস্ত টাঙ্গন নদী ইজারা নিয়েছেন বলে এলাকায় অপপ্রচার করেন।

এছাড়া তিনি ও তার লোকজন টাঙ্গন নদী থেকে বিভিন্ন ঘাট থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বৈধ মেমো দিয়ে বীর দর্পে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেয়ায় প্রশাসনের ভূমিকা সন্তোষজনক বলে এলাকাবাসীরা জানান।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এন এম ইসফাঁকুল কবির বলেন, ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ড্রেজার মেশিন সহ মালামাল জব্দ করা হয়েছে। এসব বেআইনি কাজ করতে দেয়া হবে না।

পড়ুন: নেত্রকোনার দুর্গাপুরে নবান্ন উৎসব পালিত

দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন