বিজ্ঞাপন

২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী গত দুই দশকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে জয় করেছেন কোটি দর্শকের মন। তবে নিজের অভিনয় জীবনের মূল শিকড় যে নাট্যমঞ্চে, তা বরাবরই অকপটে স্বীকার করেন এই তারকা। এবার সেই আপন ভুবনেই দীর্ঘ ২৫ বছরের বিরতি ভেঙে রাজকীয় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘নকাব’ নামের একটি নাটকের মাধ্যমে আবারও মঞ্চে অভিনয় করতে দেখা যাবে নওয়াজউদ্দিনকে। ইতোমধ্যে এই প্রত্যাবর্তনের জোর প্রস্তুতিও শুরু হয়ে গেছে। সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে শিকাগো সফরের একটি ছবি প্রকাশ করে মঞ্চে ফেরার ইঙ্গিত দেন নওয়াজ।

ছবিতে দেখা যায়, ‘নকাব’ নাটকের পুরো কলাকুশলী দলের সঙ্গে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। তবে এই সফরে শুধু কাজের টিমই নয়, অভিনেতার সঙ্গী হয়েছেন তার প্রিয় কন্যা শোরা সিদ্দিকীও। আনন্দের এই মুহূর্তটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে ছবির ক্যাপশনে নওয়াজউদ্দিন লেখেন, ‘শিকাগো যাচ্ছি নকাবের টিমের সঙ্গে।’

নওয়াজের ঘনিষ্ঠ সূত্র বলছে, ‘নকাব’ কেবল তার জন্য নতুন একটি নাটকই নয়, বরং নিজের অভিনয়ের আঁতুড়ঘরে ফিরে যাওয়ার এক আবেগময় অধ্যায়। মুম্বাইয়ের মায়ানগরীতে তারকা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার বহু আগে, এই থিয়েটার বা মঞ্চেই অভিনেতা হিসেবে নিজেকে তিল তিল করে গড়ে তুলেছিলেন তিনি। বছরের পর বছর কঠোর অনুশীলন, নাট্য কর্মশালা আর অসংখ্য মঞ্চ প্রযোজনার অভিজ্ঞতাই তার অভিনয়ের ভিত্তি গড়ে দিয়েছিল। পরবর্তীতে যার অসামান্য প্রতিফলন দেখা গেছে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ থেকে শুরু করে অসংখ্য কালজয়ী সিনেমা ও ওয়েব সিরিজে।

সিনেমা ও ওটিটির অতি ব্যস্ত শিডিউলের মাঝেও থিয়েটারের প্রতি তার ভালোবাসা ও টান যে এতটুকু কমেনি, এই প্রত্যাবর্তন তারই চাক্ষুষ প্রমাণ। লাইভ অডিয়েন্স বা দর্শকের সামনে সরাসরি অভিনয়ের এই চেনা চ্যালেঞ্জ নিতে নওয়াজউদ্দিন এখন পুরোপুরি প্রস্তুত। অনুরাগীদের একাংশ মনে করছেন, তার এই পদক্ষেপ দীর্ঘ অভিনয় জীবনে আরও একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।

পড়ুন : বন্যায় এ পর্যন্ত মারা গেছেন ৫৪ জন: ত্রাণমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন