১১/০২/২০২৬, ১৯:৩০ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ১৯:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়ায় তিতাসের জলে ভেসে উঠল অর্ধগলিত লাশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার রেলওয়ে জংশনের পশ্চিম পাশে রুপনগর এলাকার তিতাস নদীতে ভাসমান অবস্থায় মো. তৌহিদ খান (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আখাউড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

মরহুম তৌহিদ খান পৌরসভার দেবগ্রাম পূর্বপাড়ার মৃত ফরিদ আহাম্মদ খানের পুত্র বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, মরদেহের অবস্থার কারণে মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পড়ুন- হাসিনার ফাঁসির রায়ে মৌলভীবাজারে উচ্ছ্বাস-মিষ্টি বিতরণ

দেখুন- ওস্তাদের মার দিলো ই.রা.ন 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন