28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৮:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদউন্নতি বঞ্চিতদের নো প্রমোশন, নো ওয়ার্ক কর্মসূচি পালন

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতিবঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির সরকারি আদেশ (জিও) জারির দাবিতে “ নো প্রমোশন, নো ওয়ার্ক “কর্মসূচি পালন করেছে  বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ এবং আদিনা সরকারি ফজলুল হক সরকারি কলেজের প্রভাষকরা অংশ নেন।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আওয়াল, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার, অধ্যাপক মো. আমিনুল ইসলাম এবং সহকারী অধ্যাপক কামরুল হাসান। এ ছাড়াও বক্তব্য দেন প্রভাষক আব্দুর রাজ্জাক, আবু রায়হান ও লুৎফন নাহার লিনা।

বক্তারা, দীর্ঘদিনের বঞ্চনা দূর করে দ্রুত পদোন্নতির সরকারি আদেশ জারি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পড়ুন: মাগুরায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন