24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২১:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যৌথ অভিযানে প্রায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লা দেওয়ানবাড়ী এলাকায় অবৈধ চাইনিজ দুয়ারী নেট তৈরির একটি কারখানায় মৎস্য অধিদপ্তর ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে প্রায় ৩ কোটি টাকার বিপুল পরিমাণ দুয়ারী নেট জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ফতুল্লা দেওয়ানবাড়ীতে অভিযান পরিচালনা করে র‌্যাব-১১ ও মৎস্য অধিদপ্তর। অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সদর উপজেলা সিনিয়র কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ। এসময় কারখানাটিতে অবৈধভাবে তৈরি ও মজুত রাখা বিপুল পরিমাণ চাইনিজ দুয়ারী নেট জব্দ করা হয়।

র‌্যাব-১১ জানায়, নিষিদ্ধ এই চাইনিজ দুয়ারী নেট দেশের নদ-নদীতে মাছের প্রাকৃতিক উৎপাদন ধ্বংস করে দিচ্ছে। জলজ পরিবেশ ও প্রজনন মৌসুমে এটি মারাত্মকভাবে ক্ষতিকর ভূমিকা রাখে। এসব নেট ব্যবহার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানে কারখানার মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

পড়ুন- চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই রাকিবকে অস্ত্র-গুলি সহ গ্রেফতার করেছে র‍্যাব-১১

দেখুন- সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভা/ঙ/চুর | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন