১২/০২/২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি পদ ফিরে পেলেন মতি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতির পদ ফিরে পেলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি।

সোমবার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইতোপূর্বে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির দলীয় পদ স্থগিত করা হয়েছিল। সোমবার তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি এখন থেকে দিনাজপুর ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে বহাল থাকবেন।

এর আগে, ২০২০ সালের ডিসেম্বরে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে আপন ছোট ভাই মাহামুদ আলম লিটন অংশ গ্রহণ করায় ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খুরশিদ আলমকে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজের অভিযোগ এনে দল থেকে বহিষ্কার করা হয়। পরে ২০২১ সালের ৭ অক্টোবর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়। আবার তিন দিনের মাথায় সভাপতি পদ স্থগিত করে তাকে সাধারণ সদস্যপদ দেওয়া হয়। পরে ২০২২ সালের নভেম্বরে দিনাজপুর জেলা বিএনপির সম্মেলনে তিনি জেলা বিএনপির উপদেষ্টা মনোনীত হন। দীর্ঘ প্রায় ৫ বছর পর তাকে আবারো সভাপতি পদে পুনঃবহাল করা হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নবিউল ইসলাম।

বিজ্ঞাপন

এ ব্যাপারে অধ্যক্ষ খুরশিদ আলম মতির নিকট জানকে চাইলে তিনি বলেন, আমি চিঠি পেয়েছি। আমি সব সময় বিএনপির জন্য দায়িত্ব নিয়ে কাজ করেছি। আগামীতেও সবাইকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাব।

পড়ুন : দিনাজপুর-১ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন