রাজবাড়ীতে ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশের সংকট, পদ্মা ব্যারেজ ও বাংলাদেশের সম্ভাবনা ও দ্বিতীয় পদ্মা সেতু আগামীর সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় রাজবাড়ী কনভেনশন সেন্টারে এ সেমিনার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেমিনারে বক্তারা বলেন পাংশা থেকে ফারাক্কা পর্যন্ত ১৬৫ কিলোমিটার পদ্মা ব্যারেজ প্রকল্প নির্মিত হলে দেশের প্রতিটি নদীতে সবসময় পানি থাকবে। কৃষি, বনায়ন,খাদ্য উৎপাদন, নদীর লবনাক্ততা হ্রাস,দারিদ্র বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন হবে।ফারাক্কা ব্যারেজের মাধ্যমে সৃষ্ট সমস্যা নিরসন হবে।তবে পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারলে দেশ ও দেশের মানুষে উন্নয়ন ত্বরান্বিত হবে।রাজবাড়ী দৌলতদিয়া- মানিকগঞ্জের পাটুরিয়া দ্বিতীয় পদ্মাসেতু নির্মিত হলে দক্ষিন পশ্চিমাঞ্চলের ২১ জেলা সহ দেশেরযোগাযোগ,অর্থনৈতিককৃষি সহ জনসাধারনের সার্বিক উন্নয়ন সহজতর হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন-বর্তমান অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তিনি বলেন, রাজবাড়ীর পাংশায় থেকে ফাটাক্কা পর্যন্ত পদ্মা ব্যারেজ নির্মিত হলে দেশের পানি সম্পদ উন্নয়মে বিশাল ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে একটি রাজনৈতিক ব্যক্তিদের স্বদিচ্ছা প্রয়োজন। ব্যারেজ ও দ্বিতীয় তীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজবাড়ী সাবেক সংসদ সদস্য যেভাবে কাজ করছেন এটা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে। এটা বাস্তবায়নে হলে এ জেলা সহ দেশের কৃষি,অর্থনেতিক ও যোগাযোগের ক্ষেত্রে দেশ জনসাধারনের উন্নয়ন ত্বরান্বিত হবে। এ ক্ষেত্রে তা বাস্তবায়নে আমার পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাথে সব ধরনের সহযোগীতা করার কথা জানান।
ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশ সংকট এবং পদ্মা ব্যারেজ ও বাংলাদেশের সম্ভাবনা বিষয় উপস্থাপন করেন বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচাকল ও পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সদস্য প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ ভূইয়া। আলোচনা করেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী মো. মাহফুজুর রহমান। পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমান,সাবেক রাষ্ট্রদূত ও ওআইসির স্থায়ী প্রতিনিধি সদস্য গোলাম মসিহ্, সাবেক রাষ্ট্রদূত ও পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সদস্য খোন্দকার আব্দুস সাত্তার,পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল আবু ওহাব মো. হাফিজুল হক,পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি ও বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর হোসেন জালাল। পদ্মাসেতু ও আগামীর সম্ভাবনা বিষয় উপস্থান করেন প্রকোশলী মো. শাখাওয়াত হোসেন শামীম। কেমন রাজবাড়ী চাই ও আলোকিত রাজবাড়ীর এ্যানিমেশন উপস্থাপন করেন প্রদর্শন করে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির ও নির্বাহী কমিটির সদস্য অর্ণব নেওয়াজ মাহমুদ হৃষিত ও সাদাত খান।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন- অধ্যাপক সালাম তাসির, উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সাধারন সম্পাদক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু ও সমন্বয়ক এটিএম আকরাম হোসেন।
পড়ুন : রাজবাড়ীতে গণঅধিকার পরিষদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান


