32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৩:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মায়ের কোলই সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয় : রকিবুল ইসলাম বকুল

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, মায়ের কোলই সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়। সন্তানের ভালোবাসার স্পর্শে মায়ের চোখের যে জল গড়িয়ে পড়ে, তা অমূল্য।

বিজ্ঞাপন


গতকাল মঙ্গলবার সকালে খুলনার বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে মা দিবস উপলক্ষে আয়োজিত এক ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা মঞ্চে নিজেদের মায়েদের পা ধুয়ে দিলে পরিবেশ এক আবেগঘন ও অভূতপূর্ব দৃশ্যে রূপ নেয়।

বকুল বলেন,মায়েদের চোখ বেয়ে গড়িয়ে পড়া এই পানি সাধারণ নয় এ ভালোবাসার পানি। একজন মা কতটা আবেগে আপ্লুত হলে সন্তানের স্পর্শে তার চোখে জল আসে, তা ভাষায় প্রকাশ করা যায় না। তিনি বলেন, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন নৈতিক ও মানবিক শিক্ষা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জীবনে যতই বড় হও না কেন, মনে রাখবে প্রতিটি সাফল্যের পেছনে আছে মায়ের ত্যাগ, দোয়া ও নিঃস্বার্থ ভালোবাসা। শুধু মা দিবসে নয়, প্রতিদিন মাকে সম্মান করতে শিখো। বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগকে ‘যুগান্তকারী’ উল্লেখ করে বকুল বলেন,যে সমাজে মায়ের সম্মান সর্বোচ্চ স্থানে থাকে, সে সমাজ কখনো পিছিয়ে যেতে পারে না।

এ সময় বক্তৃতা করেন সহকারী প্রধান শিক্ষক লুৎফর রহমান, গভার্নিং বডির সাবেক সভাপতি মৃধা জামাল হোসেনসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে পুরো কর্মসূচি এক আবেগঘন ও আনন্দময় পরিবেশে সম্পন্ন হয়। এরপর রকিবুল ইসলাম বকুল দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা।

পড়ুন- সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো জাতির কাছে দায়বদ্ধ: সিইসি

দেখুন- সাউথ আফ্রিকায় গন্ডারের শিংয়ে কেন দেওয়া হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন