বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে ১০ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রাম থেকে তেলকুপি বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে দশ লক্ষ টাকা মূল্যের ৪,৯৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN) উদ্ধার করে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটেলিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দেশের তরুন প্রজন্ম এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা ও করাল গ্রাস থেকে রক্ষায় বিজিবি সদস্যরা সীমান্তে সর্বদা সচেষ্ট অবস্থায় দায়িত্ব পালন করছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি’র আভিযান কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে। এছাড়া প্রতিবেশী দেশ থেকে যে কোন ধরনের মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সর্বদা সজাগ রয়েছে।

পড়ুন: মেহেরপুরে ৬০ লাখ টাকা মুল্যের ৩টি তক্ষক উদ্ধার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন