২০/০২/২০২৬, ৩:২৭ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২০/০২/২০২৬, ৩:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতালও প্রত্যাহার

রাঙামাটিতে ‘আন্দোলনের মুখে’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চতুর্থ দফায় স্থগিত হয়েছে। হরতাল কর্মসূচির প্রভাবে ‘নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায়’ পরীক্ষা স্থগিতের কথা জানালো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

বিজ্ঞাপন

এদিকে পরীক্ষা স্থগিতের ঘোষণা আসার পর রাঙামাটিতে চলমান ৩৬ ঘন্টার হরতালও প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনকারী।

জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হস্তান্তরিত প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘কোটা বৈষম্যের’ অভিযোগ এনে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার (২০ ও ২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘন্টার হরতালের ডাক দেয় স্থানীয় ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ’ একটি জোট।

সরেজমিন দেখা গেছে, হরতালের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি শহরের অভ্যন্তরীণ কোনো যানবাহন চলাচল করেনি। রাঙামাটি থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি-বান্দরবানের সঙ্গে দূর পাল্লার যানবাহন চলাচলও ছিল বন্ধ। তবে শহরে সীমিত পরিসরে কিছু সংখ্যক মোটর-সাইকেল চলাচল করতে দেখা গেছে। বন্ধ ছিল কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচলও।

হরতালকে কেন্দ্রে শহরে আইন-শৃঙ্খলাবাহিনীর উপস্থিতি অন্যান্যদিনের চেয়ে তুলনামূলক বেশি সংখ্যক লক্ষ্য করা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল অতিরিক্ত পুলিশ মোতায়েন। তবে হরতাল পালনকারীদের রাস্তায় কর্মসূচি পালনে কোনো বাধা দেয়নি পুলিশ।

এদিকে, ঘোষিত হরতালের প্রভাবে ভোগান্তিতে পড়েছেন শহরের বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের হেঁটে গন্তব্যে যেতে হয়েছে।

৩৬ ঘন্টার হরতালের প্রথম দিনের উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করে দুপুর সাড়ে ১২টার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। এসময় তিনি জানান, ‘জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ পূর্বে কয়েক দফা স্থগিত হওয়ার পর সর্বশেষ ২১ নভেম্বর তারিখে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত ছিল এবং সংশ্লিষ্ট সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু নির্ধারিত তারিখকে কেন্দ্র করে ডাকা হরতাল এবং সম্ভাব্য পরিবহন ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায়, আইন-শৃঙ্খলা রক্ষা কর্তৃপক্ষসহ অন্যান্য প্রয়োজনীয় সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরিষদ পরীক্ষাটি পুনরায় স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

তিনি পরীক্ষা স্থগিতের ফলে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের যে অসুবিধা হয়েছে, তার জন্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

এদিকে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ার পর ২টা থেকে ৩৬ ঘন্টার জন্য ডাকা হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনকারী।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, সকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন।

পড়ুন: সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা: আপিল বিভাগের রায়

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন