22.9 C
Dhaka
০৭/০৩/২০২৬, ০:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তারেক রহমানের জন্মদিনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা পেল চরাঞ্চলের ৫ হাজার মানুষ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। ২০ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার জমসেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ওই মেডিক্যাল ক্যাম্প।

বিজ্ঞাপন

শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার আয়োজনে এবং জেলা ড্যাবের সহযোগিতায় চলা ওই ক্যাম্পে ঢাকা, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুরের বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন। এসময় মোট ৮টি বুথে ১৬ জন চিকিৎসক নানা রোগের প্রায় ৫ হাজার রোগীকে চিকিৎসাপত্র প্রদান করেন। সেই সাথে ৫০শতাংশ ছাড়ে শহরের একটি বেসরকারি ক্লিনিকে পরীক্ষা নিরাক্ষার ব্যবস্থা করা হয়। সেই সাথে সবাইকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, প্রধান অতিথি ডক্টরস এ্যাসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ, ড্যাবের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দিপু। এছাড়াও এসময় ঢাকা, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুরের বিভিন্ন ডাক্তার ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ বলেন,বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন, মানুষের কল্যাণে মানুষকেই পাশে দাঁড়াতে হবে। এটাই ছিলো তার ধ্যান ধারনা। তার সন্তান তারেক রহমান তার মতো করেই আগামী দিনে কিভাবে একটি স্বাস্থ্যবান জাতি তৈরি করা যায় তার চিন্তায় ব্যাস্ত আছেন। তিনি ঘোষনা দিয়েছেন, বাংলাদেশের একটি মানুষও যেন বিনা চিকিৎসায় মারা না যায় তার জন্য তিনি কাজ করবেন। আজ ২০ তারিখ তার জন্মাদিন। তিনি তার জন্মদিনে কেক কাটা সহ সকল আনন্দ কর্মসূচি বন্ধ করে দিয়েছেন। তিনি মানুষের জন্য কল্যাণকর অনুষ্ঠান করতে বলেছেন। তার ধারাবাহিকতায় বড় একটি জনকল্যানকর অনুষ্ঠান করা হয়েছে। সেই জন্য শেরপুর বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি।

জেলা বিএনপি আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মানবিক আয়োজনের মাধ্যমে আজকে প্রায় ৫ হাজার রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছি। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা এমন মানবিক আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পড়ুন: ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, থানায় মামলা

দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন