আদালতের নির্দেশে চুয়াডাঙ্গা সামাজিক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানের গাছে ৩টি তক্ষক (Gecko) অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার ২১ নভেম্বর সকাল ১০টার দিকে এই অবমুক্তকরণের কাজ সম্পন্ন হয়।
জানা যায়, চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার এর আদালত এই মূল্যবান বন্যপ্রাণীগুলো অবমুক্ত করার আদেশ দেন। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তক্ষক অবমুক্তের সময় উপস্থিত ছিলেন আহসান হাবীব শিপলু, বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক, শাহজামাল রিপন, চুয়াডাঙ্গা সদর এস.এফ.এন.টি.সি রেঞ্জ সহকারী, অফিস স্টাফ আবুল হাসনাত রানা ও মনিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন হাসানুজ্জামান রিগান, বায়জিদ, জীসান, এহসান হাবীব, নিরব, শাহাবুল, নিরব আলী, রতন এবং গণমাধ্যম কর্মীবৃন্দ।
এই অবমুক্তকরণ অভিযান বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদী সংগঠনের যৌথ প্রচেষ্টার একটি উদাহরণ স্থাপন করেছে।
পড়ুন- আসামী পক্ষের আপিলের সুযোগ আছে— অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান


