বিজ্ঞাপন

বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দি‌কে এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছে।

বিজ্ঞাপন

জানা যায়, শনিবার রাতে ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসের হলে দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকেও মাদরাসার হলে বেশ কয়েকজন শিক্ষার্থী অবরুদ্ধ অবস্থায় ছিলেন। তাদের উদ্ধারে কাজ করছে প্রশাসন।

তবে, সংঘর্ষে জড়িতদের পরিচয় ও সংঘর্ষের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা।

চকবাজার থানার প‌রিদর্শক (তদন্ত) আবুল খায়ের বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা হয়েছে। খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থলে এসেছে। বর্তমানে প‌রি‌স্থি‌তি শান্ত আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন