বিজ্ঞাপন

দিনাজপুরে অগ্রণী ব্যাংক কল্যাণ সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির (রেজি নং বি-১৮৮১, আঞ্চলিক কমিটি, দিনাজপুর) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর ২০২৫) বিকেলে মালদহপট্টিস্থ অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল।
মতবিনিময় সভা উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আরিফ হোসেন খান রনি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন।
অগ্রণী ব্যাংক কল্যাণ সমিতি দিনাজপুর অঞ্চলের সভাপতি মোঃ হায়দার আলীর সভাপতিত্বে সমিতির দিনাজপুর অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী ও অগ্রণী ব্যাংক অফিসার্স কল্যাণ সমিতি দিনাজপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামিনুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাকিম, সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি
হানিফুর রহমান, বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি
প্রচার সম্পাদক মোঃ কাইয়ুম শেখ, কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি সদস্য মোঃ আব্দুল মালেক, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, অগ্রণী ব্যাংক পিএলসি দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মশিউর রহমান, মোঃ মনিরুল ইসলাম, বিশ্বজিৎ রায়, মোঃ মাহফুজার রহমান, সমীর কুমার সরকার, মোঃ জাহাঙ্গীর আলম, অগ্রণী ব্যাংক অফিসার্স কল্যাণ সমিতি বাংলাদেশ, দিনাজপুর আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ মাহফিজুর রহমান প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা দিনাজপুর-৩ (সদর) আসনে বেগম খালেদা জিয়াকে বিজয় করতে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান।

বিজ্ঞাপন

পড়ুন: কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা

দেখুন: কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন