সিরাজগঞ্জে হাটিকুমরুলে ইন্টারচেঞ্জ ও আশপাশের এলাকায় চোরাই মালামাল কেনাবেচার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জন গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সলঙ্গা থানা পুলিশ।
বুধবার (২৪ জুন) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল মো. সাইফুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার মো. কুদ্দুস (৩৪) ও মো. ইসমাইল হোসেন (৩০), এবং সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল বাগিচাপাড়া এলাকার মো. আশরাফুল ইসলাম (২৮) ও মো. সবুজ আলী (২৬)।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে হাটিকুমরুল ইন্টারচেঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় চোরাই মালামাল বেচাকেনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
পড়ুন- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী


